আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের সময় চূড়ান্ত হয়েছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
দুয়েক দিনের মধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির। এরপর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে আলবিসেলেস্তেদের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আন্তর্জাতিক বিরতির তিনটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। সেই সূচিতে বেনিনের বিপক্ষে ম্যাচটিকেই মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এএফএর সূচি অনুযায়ী, ৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টায় মনুমেন্টাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন। বাংলাদেশে তখন ৭ অক্টোবর ভোর ৫টা।
২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামবেন না মেসি—এমন পরিকল্পনাই আগে থেকে জানিয়ে আসছেন তিনি। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ীর শেষ আন্তর্জাতিক ম্যাচ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









