বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। মোট ২৮ জন ক্রিকেটারকে এবারের চুক্তিতে রাখা হয়েছে। ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড থাকলেও সর্বোচ্চ ‘এ ⁺’ ক্যাটাগরিতে কেউ নেই এবারের চুক্তিতে।

‘এ’ গ্রেডে ৪ জন, ‘বি’ গ্রেডে ১১ জন, ‘সি’ গ্রেডে ৬ জন এবং ‘ডি’ গ্রেডে ৭ জন বিসিবির চুক্তিবদ্ধ হয়েছেন। গ্রেডভেদে তাদের মাসিক বেতন ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। ‘এ ⁺’ ক্যাটাগরির খেলোয়াড়ের বেতন ১০ লাখ টাকা।

‘এ⁺’ গ্রেডে মাসিক বেতন ১০ লাখ টাকা, ‘এ’ গ্রেডে মাসিক বেতন ৮ লাখ টাকা, ‘বি’ গ্রেডে মাসিক বেতন ৬ লাখ টাকা, ‘সি’ গ্রেডে মাসিক বেতন ৪ লাখ টাকা, ‘ডি’ গ্রেডে মাসিক বেতন ২ লাখ টাকা।

‘এ’ গ্রেডে আছেন ৪ জন- নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। নাজমুল টেস্ট দলের অধিনায়ক, মিরাজ ওয়ানডে, এবং লিটন টি-টোয়েন্টির। 

‘বি’ গ্রেডে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

‘সি’ গ্রেডে আছেন ৬ জন। সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

‘ডি’ গ্রুপে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান।
 

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.