রোস্টন চেজের প্রায় সোজা বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন সাদমান ইসলাম। এরপর এক বল বিরতি দিয়ে তাওহীদ হৃদয়ও বিলাসী শট খেলতে গিয়ে মিড-অনের ওপর দিয়ে তুলে দেন। বলটি সহজেই তালুবন্দী করেন জেইডেন সিলস। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
সাদমান ও হৃদয়কে একই ওভারে ফিরিয়ে দেওয়ার পর এক ওভার বিরতি দিয়ে আবার আক্রমণে আসেন চেজ। এবার তার শিকার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুড লেন্থে করা চেজের বলটি টার্ন না নিয়ে লেগ স্টাম্পের দিকে যায়। শান্ত সেটি ডিফেন্ড করতে চাইলেও ব্যাট বলের লাইনে আনতে পারেননি। ক্যারিবীয়দের জোরালো আবেদনের পর আম্পায়ার স্যাম নোগাজস্কি আঙুল তুলে দেন।
রিভিউ নিয়েও রক্ষা পাননি শান্ত। ৩৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









