এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন সাব্বির রহমান রুম্মন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স। উদীয়মান ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের ম্যাচগুলো।
কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড:
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









