সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিও পেয়েছেন। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা হৃদয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর উইকেটে এসে অবিশ্বাস্য একটা ইনিংসই খেললেন।
ষষ্ঠ উইকেটে হৃদয়-লিটনের ২০৬ রানের জুটিতে দিন শেষে এগিয়ে রয়েছে সফরকারীরাই। সেঞ্চুরির পর দিনের শেষ বলে ব্যক্তিগত ১৩৭ রানে হৃদয় ফিরলেও ৯২ রানে অপরাজিত রয়েছে লিটন কুমার দাস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান তুলেছে বাংলাদেশ।
জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই তিনি গালিতে ক্যাচ দিয়েছেন তিনি। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে ফেরেন রবিন।
মুমিনুল হক ৭ বল খেলে রানের খাতা খোলার আগেই রাবাদার বলে উইকেটের পেছনে ধরা পড়েন। তিনে নামা অধিনায়ক শান্তকে ইতিবাচক মনে হয়েছিল, কিন্তু রাবাদার ইনসুইংয়ে ২৩ বলে ১২ রান করে আউট হন শান্ত।
এরপর দেখেশুনে খেলতে থাকেন হৃদয়-তানজিদ জুটি। বাংলাদেশকে চাপমুক্ত করে দলীয় স্কোর বড় করছিলেন তারা। এর মধ্যেই ফিফটি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুজনের জুটিতে আসে ৯৯ রান।
তানজিদের সামনে ফিফটিকে শতকে রূপ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু রাবাদার বলে বোল্ড হন তানজিদ। আউট হওয়ার আগে ১০৮ বলে ৬৭ রান করেন তিনি। পরের বলে আরও একটি উইকেট হারায় টাইগাররা। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম।
দ্রুত দুই উইকেট হারালে ফের চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটন কুমার দাসকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে যান তাওহীদ হৃদয়।
প্রোটিয়া বোলারদের রীতিমতো শাসন করে যান এই দুই ব্যাটার। ফিফটির পর শতকও তুলে নেন হৃদয়। সুযোগ ছিল ব্যক্তিগত ইনিংসটা আরও বড় করার। কিন্তু দিনের শেষ বলে আউট হয়ে যান এই ডানহাতি ব্যাটাররা। হৃদয়ের ইনিংস থামে ১৩৭ রানে। ২২৭ বলে খেলা তার এই ইনিংসটি ১৪টি চার ও একটি ছয়ে সাজানো।
এদিকে দিনশেষে অপরাজিত আছেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। ফিফটি পূরণের পর ৯২ রানে অপরাজিত আছেন তিনি। দ্বিতীয় দিনের খেলায় আবারও ব্যাট করতে নামবেন লিটন।
প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার কাগিসো রাবাদা। একাই পাঁচটি উইকেট নেন তিনি। এছাড়া একটি উইকেট পেয়েছেন মার্কো ইয়ানসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








