তৃতীয় দিনের শুরুতেই বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ। ওভারের মাঝপথেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়লেন হাসান মাহমুদ।
আগের দিন মাথায় আঘাত পেয়েছিলেন হাসান, আজ কনুইয়ে পেলেন। বেশ কিছুদিন ধরেই টেনিস এলবোতে সমস্যা অনুভব করছিলেন তিনি। ওভারের চার বল করার পর তার ওভারের বাকি দুই বল করেছেন মেহেদী হাসান মিরাজ।
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আটকাতে নতুন বলে হাসান মাহমুদের ওপরই বেশি ভরসা থাকার কথা ছিল বাংলাদেশের। চলমান টেস্টেও সফরকারী দলের সফল বোলারও তিনি।
প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে দ্রুত ফেরানোর পর গতকাল শেষবেলায় আরও দুই উইকেট তুলে নিয়েছিলেন।
প্রসঙ্গত, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয় ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে রেকর্ড ৪০০ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ।
জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৩৯ রান। তারা পিছিয়ে আছে এখনো ৬১ রানে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








