সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেইমারকে শেষ সুযোগ দিলেন আনচেলত্তি

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

নেইমারকে শেষ সুযোগ দিলেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা হিসেবে আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে প্রাথমিক দলে নেইমারকে অন্তর্ভুক্ত করে শেষ সুযোগ দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

তবে চূড়ান্ত দলে জায়গা পেতে হলে এখনো বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে।

মার্চের শেষ দিকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের আগে এটিই শেষ আন্তর্জাতিক বিরতি। তাই এই ম্যাচগুলোকে সামনে রেখে খেলোয়াড়দের পারফরম্যান্স খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিক তালিকায় জায়গা পেলেও নেইমারের ওপর এখনো বড় চাপ রয়েছে। ফিটনেস প্রমাণের সুযোগ তার হাতে খুব বেশি নেই।

লোড ম্যানেজমেন্টের কারণে সান্তোসের হয়ে আসন্ন লিগ ম্যাচে মিরাসোলের বিপক্ষে খেলবেন না তিনি। তবে সেই ম্যাচে উপস্থিত থাকবেন আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের পরিচালক রদ্রিগো কায়েতানো। ফলে নেইমারের সামনে শেষ সুযোগ থাকবে করিন্থিয়ানসের বিপক্ষে একটি ম্যাচে নিজের ফিটনেস ও পারফরম্যান্স প্রমাণ করার।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড আন্তর্জাতিক ফুটবলে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন।

প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন তরুণ তারকা এন্ড্রিকও। জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওনে যোগ দেওয়ার পর থেকেই তাকে নজরে রেখেছেন জাতীয় দলের কোচিং স্টাফ। ফরাসি ফুটবলে দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছেন এই কিশোর ফরোয়ার্ড। তার দুর্দান্ত ফর্মের কারণে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও বেশ উজ্জ্বল।

প্রাথমিক তালিকায় ৫০ জনেরও বেশি খেলোয়াড়ের নাম রয়েছে।
 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.