বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শুরুর হওয়ার আগেই পিছিয়ে গেল নারী বিপিএল

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

শুরুর হওয়ার আগেই পিছিয়ে গেল নারী বিপিএল

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী বিপিএল নিয়ে বেশ আশার আলো দেখাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিসিবির নারী বিভাগ। কিন্তু শুরুর হওয়ার আগেই তিন মাস পিছিয়ে আগামী ১০ থেকে ২১ জুলাই আয়োজন করা হবে নারী বিপিএলের প্রথম আসর।

ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বগুড়াতেও আয়োজন করা হবে এই প্রতিযোগিতা।

নারী বিপিএলের জন্য তিনটি ফ্রাঞ্চাইজি খুঁজছিল বিসিবি কিন্তু এখন পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠান মাত্র একটি পেয়েছে। টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার এটিই অন্যতম কারণ।

বিসিবি সেই কথাই জানিয়ে বলেছে, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি কর্ণধার এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর, জুলাই মাসে টুর্নামেন্টের সময়সূচী নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যাতে স্কোয়াড গঠন, আন্তর্জাতিক ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করা এবং পরিচালন পরিকল্পনার জন্য দলগুলি বাড়তি সময় পায়।’

বিসিবির দাবি, এপ্রিলের পরিবর্তে জুলাইতে বিপিএল হলে ভালোমানের বিদেশি ক্রিকেটারও পাওয়া যাবে। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। পরে চট্টগ্রাম ও ঢাকায় ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ২১ জুলাই ঢাকায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.