আগামী এপ্রিলে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ড দলের সফরের আগে তাদের প্রতিনিধি দল গতকাল ঢাকায় এসেছে।
তিন সদস্যের প্রতিনিধি দল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় এসেছেন। তারা নিউজিল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থ্যা পর্যবেক্ষণ করবেন। ম্যাচ ও অনুশীলন ভেন্যু, হোটেল, স্টেডিয়ামের আসা-যাওয়ার পথ এবং সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থ্যা দেখবেন প্রতিনিধি দল। তাদের রিপোর্টের ভিত্তিতে নিউজিল্যান্ড সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রাথমিক আলোচনায় দুই বোর্ডের সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের ক্রিকেট যুদ্ধ। এরপর হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল মিরপুরে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
২০২৩ সালের পর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এবার টেস্ট ম্যাচ নেই। ৩টি করে ওয়ানডে ও টি-টেয়েন্টি খেলবে দুই দল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









