বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দেশের পথে ইরানের নারী ফুটবল দল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম

দেশের পথে ইরানের নারী ফুটবল দল

ইরানের নারী জাতীয় ফুটবল দল তুর্কি সীমান্ত অতিক্রম করে নিজ দেশের পথে রওনা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে দীর্ঘ যাত্রা শেষে গত মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছায় ইরানের নারী ফুটবলাররা।

তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত রাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে তারা পুলিশের নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ করেন।

গত সপ্তাহে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইরানের জাতীয় নারী ফুটবল দলের সাত সদস্য দেশটির সংগীত গাইতে অস্বীকৃতি জানালে ইরানে অনেকেই তাদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন।

এই পরিস্থিতিতে ইরানের নারী ফুটবল দলের সাত সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। তবে পরবর্তীতে অধিনায়ক যাহরা ঘানবারিসহ পাঁচজন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন।

দলটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওমান থেকে ইস্তাম্বুলে পৌঁছায়। এরপর সেখান থেকে উড়োজাহাজে করে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে যায়। সেখান থেকে আজ তারা সড়কপথে নিজ দেশের দিকে রওনা করেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.