এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এবং ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে অংশ নিতে আজ রাতে থাইল্যান্ডের যাচ্ছে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আর্চারি দল।
আগামী ২১-২৮ মার্চ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট ও ৩১ মার্চ-৫ এপ্রিল ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। রিকার্ভ ও কম্পাউন্ড উভয় ইভেন্টে বাংলাদেশ পুরুষ ও নারী দল অংশ নিবে।
বাংলাদেশ দল:
রিকার্ভ পুরুষ আরচ্যার: রামকৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফ।
রিকার্ভ মহিলা আরচ্যার: সোনালী রায়।
কম্পাউন্ড পুরুষ আরচ্যার: ঐশ্বর্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব ও হিমু বাছাড়।
কমপাউন্ড মহিলা আরচ্যার: মোছা. কুলছুম আক্তার মনি, জোমা আক্তার (প্যারা আরচ্যার) ও বন্যা আক্তার।
প্রশিক্ষক ও ম্যানেজার: মো. নূরে আলম, মো. ইমদাদুল হক মিলন ও মার্টিন ফ্রেডরিক।
বাংলাদেশ আর্চারি দল ৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইভেন্টগুলো হলো: রিকার্ভ পুরুষ একক ইভেন্ট, রিকার্ভ মহিলা একক ইভেন্ট, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড মহিলা একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট, কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্ট ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









