শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন অ্যালিসন

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম

ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন অ্যালিসন

বিশ্বকাপ প্রস্তুতিকে ঘিরে চোটের কারণে ব্রাজিল দলের প্রীতি ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন লিভারপুল গোলকিপার অ্যালিসন বেকার। দুটি প্রীতি ম্যাচের জন্য তার বদলি হিসেবে করিন্থিয়ান্স গোলকিপার হুগো সউজাকে দলে ডাকা হয়েছে।

শনিবার (২১ মার্চ) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই খবর নিশ্চিত করেছে। অ্যালিসন কোথায়, কতটা চোট পেয়েছেন, তা অবশ্য বিস্তারিত জানায়নি সিবিএফ।

বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

চলতি মৌসুমজুড়েই ফিটনেস সমস্যায় ভুগছেন ৩৩ বছর বয়সী অ্যালিসন। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে লিভারপুলের হারের ম্যাচে খেলতে পারেননি তিনি। এর আগে গত বছর অক্টোবর থেকে নভেম্বরে ফিটনেস সমস্যার কারণে লিভারপুলের হয়ে ১২ ম্যাচেও খেলা হয়নি তার। হ্যামস্ট্রিংয়ের সমস্যার জন্য গত তিন মৌসুম মিলিয়ে ৫০ ম্যাচ মাঠের বাইরে ছিলেন এ গোলকিপার।

অ্যালিসনের চোটের খবরটি লিভারপুল কোচ আর্নে স্লটের জন্যও বড় ধাক্কা। প্রিমিয়ার লিগে আজ সন্ধ্যায় ব্রাইটনের বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না লিভারপুল। অ্যালিসনের জায়গায় লিভারপুলের পোস্টে দাঁড়াবেন গিওর্গি মামারদাশভিলি। 

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.