সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চূড়ান্ত আলোচনায় ইউরোপীয় ক্রিকেট নেশনস কাপ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

চূড়ান্ত আলোচনায় ইউরোপীয় ক্রিকেট নেশনস কাপ

দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে ইউরোপের ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে নিয়ে একটি বার্ষিক টুর্নামেন্ট আয়োজন করার। আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে আরও সুনির্দিষ্ট ঘোষণা।

শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস এই বিষয়টি জানিয়েছেন।

প্রাথমিকভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালি (সম্ভাব্য)। টুর্নামেন্টের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আয়োজনের জন্য গ্রীষ্মের শুরুর দিকে খোঁজা হচ্ছে উপযুক্ত সময়।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অতীতে এমন প্রস্তাবে খুব একটা আগ্রহী না হলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলেছে। বিশেষ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি ও স্কটল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্স এবং ইংল্যান্ডকে শক্ত চ্যালেঞ্জ জানানোর বিষয়টি ইসিবিকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

ইংল্যান্ডের অংশগ্রহণ এই টুর্নামেন্টের বাণিজ্যিক মূল্য এবং সম্প্রচার স্বত্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। আর উদীয়মান খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার জন্য হতে পারে এটি একটি দারুণ মঞ্চ।

ব্রায়ান ম্যাকনিস জানিয়েছেন, এক বছর আগেও এটি একটি কাল্পনিক ধারণা মনে হতো। তবে এখন এটা বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়েছে। তবে লজিস্টিক সহায়তা, আন্তর্জাতিক সূচি এবং বিদ্যমান ব্রডকাস্টিং চুক্তির মতো কিছু জটিলতা এখনও মেটানো বাকি।

তিনি আরও বলেন, ‘আমি এই ধারণাটিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটি কার্যকর করার জন্য সব পক্ষের সাথে কাজ করছি।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.