বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বল টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন ফখর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

বল টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন ফখর

বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তনের গুরুতর অভিযোগে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান।

রবিবার (২৯ মার্চ) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ উঠে লাহোরের হয়ে খেলতে নামা ফখরের বিরুদ্ধে।

এরই মধ্যে ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অপরাধ প্রমান হলে এক বা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।

করাচির ব্যাটিং ইনিংসের শেষ ওভারের আগে বল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করেন অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। এসময় আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সাথে আলোচনা করেন ফয়সাল। পরবর্তীতে বলটি টেম্পারিং করা হয়েছে বলে সন্দেহ করেন তারা। ফলে ঐ বল পরিবর্তন করার সিদ্ধান্ত নেন দুই অনফিল্ড আম্পায়ার।

বল পরিবর্তনের পাশাপাশি লাহোরকে ৫ রান জরিমানাও করেন ফয়সাল ও শরফুদ্দৌলা।

পিএসএলের প্লেয়িং কন্ডিশন ৪১.৩ ধারা অনুযায়ী- বারবার এবং অনিয়মিতভাবে বল পরীক্ষা করতে পারেন আম্পায়াররা। এছাড়া ৪১.৩.৫.৩ ধরায় বলা আছে, বলের আকৃতি পরিবর্তনের জন্য দায়ী খেলোয়াড় বা খেলোয়াড়দের শনাক্ত করা হলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে।

ম্যাচ শেষে পিসিবি জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে ম্যাচ রেফারি রোশান মহানামা একটি শুনানি পরিচালনা করবেন এবং অভিযোগের মুখোমুখি হবেন ফখর।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.