বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের সংবর্ধনা

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের সংবর্ধনা

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই গৌরব অর্জন করায় অপরাজিত বীরদের জন্য ছাদখোলা বাসে আনন্দ শোভাযাত্রা ও জমকালো সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ট্রফি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন সাফজয়ী যুবারা। বাফুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফজয়ী যুবারা দেশে পা রাখার পর বিমানবন্দর থেকে তাদের বিশেষভাবে প্রস্তুত করা ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হবে। এই আনন্দ শোভাযাত্রাটি বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের জন্য এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাফুফে জানিয়েছে, আজ আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলোয়াড় ও কোচিং স্টাফদের এই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

দেশের ফুটবলের এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল সাফল্য উদ্‌যাপনে দেশবাসীকেও পাশে চায় বাফুফে। আনন্দ শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফুটবলপ্রেমী সমর্থক ও সাধারণ জনগণকে বাফুফের পক্ষ থেকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে সাফজয়ী নারী ফুটবল দলের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছিল। এবার নারী দলের পর বয়সভিত্তিক এই দলের জন্যও ছাদখোলা বাসের ব্যবস্থা করায় ক্রীড়ামোদীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুবারের চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.