বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৯ মে এশিয়ান কাপের ড্র

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

৯ মে এশিয়ান কাপের ড্র

২০২৭ এশিয়ান কাপ ফুটবলের ড্র আগামী মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হবে। ড্রয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে।

বুধবার (১৫ এপ্রিল) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গত ১১ এপ্রিল রিয়াদে এই ড্র অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ইরানে মার্কিন সামরিক হামলার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতায় ড্র বাতিল হয়ে যায়। এএফসি জানিয়েছে সব গুরুত্বপূর্ণ অংশীজন এবং অংশগ্রহণকারী সদস্য সংস্থাগুলোর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে অনুষ্ঠানটি স্থানান্তর করা হয়েছিল।

এখন ড্র অনুষ্ঠান ৯ মে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঐতিহাসিক আত-তুরাইফ, আদ-দিয়াহতে অনুষ্ঠিত হবে।

এশিয়ান কাপের ১৯তম আসর আগামী বছর ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও আল খোবারে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ২৪টি অংশগ্রহণকারী দেশের মধ্যে ২৩টি নিশ্চিত হয়েছে। আগামী ৪ জুন গ্রুপ-বি’র লেবানন বনাম ইয়েমেনের মধ্যকার ম্যাচের মাধ্যমে শেষ দলটি চূড়ান্ত হবে।

২৪টি দল ছয় গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.