বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

১৪ বছর পর নারী কাবাডিতে ব্রোঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম

১৪ বছর পর নারী কাবাডিতে ব্রোঞ্জ

চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমসে বাংলাদেশের মেয়েদের কাবাডি দল এক অনন্য লড়াই উপহার দিয়েছে। সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে হারলেও তারা খালি হাতে ফিরছে না। ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক জয়ের আনন্দে মাতিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সেমিফাইনাল ম্যাচে ভারত ৫০-৩১ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুসারে সেমিফাইনালে ওঠার সুবাদে বাংলাদেশের মেয়েরা আগেই পদকের নিশ্চয়তা পেয়ে গিয়েছিল। র‍্যাংকিংয়ে তৃতীয় স্থান নিয়ে তারা টুর্নামেন্ট শেষ করেছে। ২০১২ সালের পর এই প্রথম এশিয়ান বিচ গেমসের কাবাডিতে বাংলাদেশের নারীরা পদক জিতল।

ম্যাচের শুরুতে বাংলাদেশের মেয়েরা দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রথমার্ধ শেষে ভারত ২২-১৫ পয়েন্টে এগিয়ে থাকলেও ব্যবধান ছিল মাত্র ৭ পয়েন্ট। বিরতির পর ফিরে এসে ভারতের অভিজ্ঞ রেইডার ও ডিফেন্ডাররা দাপট দেখায়। বাংলাদেশের রক্ষণভাগ কিছুটা ছন্দ হারিয়ে ফেলে। ফলে দ্বিতীয়ার্ধে ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৯ পয়েন্টে। শেষ পর্যন্ত ভারত ৫০ পয়েন্টে থামিয়ে দেয় বাংলাদেশকে ৩১ পয়েন্টে।

টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের নারী দল চমক দেখিয়েছে। থাইল্যান্ড ও চাইনিজ তাইপেকির বিপক্ষে দাপটের সঙ্গে জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা। সেই ধারাবাহিকতায় সেমিতে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তারা লড়াই করে গেছে।

হানি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.