নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তিন বাংলাদেশি বোলার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নাহিদ রানা। তিনি ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে আর ১৪ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান।
ব্যাটিংয়েও সুখবর পেয়েছেন টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। লিটন কুমার দাসও ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে। অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় আরও এক ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজ বর্তমানে যৌথভাবে বিশ্বের ৩ নম্বর ওয়ানডে অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের।
তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ পারভেজ হোসেন ইমন ৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৪০ নম্বরে। বোলারদের তালিকায় ৩ ধাপ উন্নতি হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানের। তিনি এখন যৌথভাবে ১৮তম স্থানে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









