চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জেতার পর দ্বিতীয়টিও জিততে মুখিয়ে ছিল বাংলাদেশ।
বুধবার (২৯ এপ্রিল) দফায় দফায় বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি। বিকেল ৪টা ২৫ মিনিটে ম্যাচ রেফারি ও আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
মাঠ থেকে কাভারই তোলা সম্ভব হয়নি। এ কারণে ম্যাচ বাতিল করতে হয়েছে অফিসিয়ালদের। এই ম্যাচটি দেখতে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তাদের অর্থ পলিসি অনুযায়ী ফেরত দেবে বিসিবি।
আগামী ২ মে ঢাকায় হবে শেষ টি-টোয়েন্টি। আগামীকাল দুই দল একসঙ্গে ঢাকায় ফিরবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









