রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:৫০ পিএম

আপডেট: ১০ মে ২০২৬, ০৭:৫০ পিএম

১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আগামী মাসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ মে দেশ ছাড়বে টাইগ্রেসরা।

রবিবার (১০ মে) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ দল ঘোষণা করেন।

আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানান, বিশ্বকাপের মঞ্চে তিনটি ম্যাচ জয়ের লক্ষ্য বাংলাদেশের।

সাজ্জাদ বলেন, ‘‘পাঁচ ম্যাচের মধ্যে আমরা তিনটিতে জয়ের আশা করছি। আমাদের লক্ষ্য থাকবে নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো জেতা। আমাদের এই তিনটি ম্যাচ জেতা উচিত।’’

তিনি আরও জানান, দল চূড়ান্ত করার সময় নির্বাচকদের কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে। নির্বাচক প্যানেলের অপর সদস্য বাংলাদেশের সাবেক অধিনায় সালমা খাতুন এসময় উপস্থিত ছিলেন।

শেষ পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর গত মাসে ঘরের মাঠে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয় টাইগ্রেসরা। লংকান সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাজ নেহার।

১৫ সদস্যের বাংলাদেশ দলে মাত্র দুজন বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ স্পিনের ওপরই বেশি নির্ভর করবে। বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মারুফা আখতার ও ফারিহা ইসলাম। পেস বোলিংয়ে ব্যাকআপ হিসেবে থাকছেন ঋতুমনি।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার, তাজ নেহার।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.