চতুর্থ দিনের অনেকটা সময় বৃষ্টিতে নষ্ট হওয়ায় মিরপুর টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে উইকেটে বোলারদের জন্য সহায়তা বাড়তে থাকায় অন্য দুটি ফল এখনও সম্ভব। এই পরিস্থিতিতে অনেক কিছু মাথায় রেখে পঞ্চম ও শেষ দিন ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
পঞ্চম দিন সকালে দ্রুত রান তোলার চেষ্টায় উইকেট হারাল বাংলাদেশ। দিনের শুরুতেই ফিরে গেলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন মুশফিক। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক্যাচ নেন শান মাসুদ। ভাঙে ৫৭ বল স্থায়ী ৩৬ রানের জুটি।
৩৭ বলে চারটি চারে ২২ রান করেন মুশফিক।
৫২.২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৪। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।
এদিকে বাংলাদেশ যদি পরাজয়কে সমীকরণের বাইরে ঠেলে দিতে নিরাপদ অবস্থানে যেতে চায়, তাহলে হয়তো গোটা প্রায় প্রথম সেশনই ব্যাট করতে হবে তাদেরকে। সেক্ষেত্রে জয়ের সম্ভাবনাও মিইয়ে আসবে অনেকটা।
বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, পাকিস্তানের ১০ উইকেট নিতে বোলারদের অন্তত ৭৫ ওভার দিতে হবে এবং স্কোর বোর্ডে অন্তত ২৬০ রান লাগবে। সেক্ষেত্রে দ্রুত রান করার ঝুঁকি নিতে হবে স্বাগতিকদের।
পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান সালমান আলি আগা মনে করেন, এই লক্ষ্য দিতে হলে সাহসী হতে হবে বাংলাদেশ দলের এবং তার বিশ্বাস সাহসী হবে না বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









