রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৮:০১ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ০৮:০১ পিএম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

বাংলাদেশে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের ম্যাচগুলো শুরুর সময় জানিয়েছে বিসিবি।

রবিবার (১৭ মে) এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী ৫ জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ জুন থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। এরপর সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে- ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে ।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু’দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি দুপুর ২টায় শুরু হয়েছিল।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.