মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা
জীবিকা হারানোর ভয়ে চিন্তিত জেলেরানদীর রূপালি ফসল রক্ষায় পদ্মার বুকজুড়ে নামছে নীরবতা, আর তীরে জমা হচ্ছে জেলেদের না-বলা দীর্ঘশ্বাস। আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য রাজবাড়ী অংশে পদ্মায় সব ধরনের মাছ ধরায় আসছে নিষেধাজ্ঞা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও পেটের চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে পদ্মাপাড়ের জলদাসদের।