মাত্র ৩৫ হাজার থেকে কোটি টাকা
সেমাই শিল্পে গাইবান্ধার জিয়নের বিস্ময়কর উত্থানঅদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম যে ভাগ্য বদলে দিতে পারে, তার জীবন্ত উদাহরণ গাইবান্ধার তরুণ উদ্যোক্তা মোঃ খালিদ সামস্ জিয়ন। মাত্র কয়েক বছর আগে সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করা জিয়ন আজ কোটি টাকার ব্যবসার মালিক। তার প্রতিষ্ঠিত ঘাগট ফুড প্রোডাক্টস এখন জেলার গণ্ডি পেরিয়ে সারা দেশে পরিচিতি পাচ্ছে। ...