বাজেট আছে, সমাধান নেই
মশার দাপটে হাঁসফাঁস বরিশাল নগরীবরিশাল নগরীতে এখন সবচেয়ে আলোচিত বিষয় উন্নয়ন নয়, মশা। দিন-রাতের বিভাজন মানছে না এ উপদ্রব। সন্ধ্যা নামলেই যেন নগরজুড়ে শুরু হয় অদৃশ্য এক আতঙ্কের বিস্তার। কোটি টাকার মশক নিধন বাজেট থাকলেও বাস্তবে স্বস্তি মিলছে না, এমন অভিযোগ নগরবাসীর। বাংলা বাজার এলাকার বাসিন্দা ফাতেমা বেগম বলেন, মেয়র আসে, মেয়র ...