সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

ফাইল ফটো

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে। এবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা ভরি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে। 

সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরো জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.