স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৩৩তম সভা গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফিরোজুর রহমান। সভায় আরও অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, সম্মানিত পরিচালক অশোক কুমার সাহা, এস এ এম মহসিন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মো. জাহিদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।
সভায় আরও অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









