ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন। পদোন্নতির আগে তাঁরা উভয়েই ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আবু সাঈদ মো. ইদ্রিস: পদোন্নতির আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা দীর্ঘ পেশাজীবনে রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা সাউথ জোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখার প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মো. জাকির হোসাইন: পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের লোকাল অফিস করপোরেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকের স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন ও সিলেট জোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখার প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মান ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









