"সুস্থ চোখ সমৃদ্ধ জীবন" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে এরিস্টো আই হসপিটালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এক বছরের পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।হাসপাতালের চেয়ারম্যান জনাব এম এ হাসানের প্রধান অতিথি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. মো. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে চক্ষু চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত দৃষ্টিসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এখানে ক্যাটারাক্ট, রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, শিশু চক্ষু চিকিৎসা, অকুলোপ্লাস্টি এবং রিফ্যাক্টিভ সার্জারিসহ বিভিন্ন বিশেষায়িত সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে ল্যাসিক (LASIK) ও স্মাইল (SMILE)-এর মতো উন্নত রিফ্রাক্টিভ সার্জারির সুবিধাও রয়েছে।
ভবিষ্যতে সেবার পরিধি আরও বিস্তৃত করে দেশবাসীর দোরগোড়ায় বিশ্বমানের চক্ষুসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









