সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। মনে হল, এখনই সরে যাওয়াটা ভালো।’

সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আর্থিক সংকটে দুর্দশায় পড়া শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক।

গত বছর ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয় সাবেক সচিব আইয়ুব মিয়াকে।

গেল মাসে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা নাবিল মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেয় সরকার। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকে যোগ দেননি।

এখন ব্যাংকটিতে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদটি শূন্য হল। নতুন এমডি পেতে আবার নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানত বিমা তহবিল থেকে আসবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.