পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গ্রিন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো সিরাত সেমিনার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি’র সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
এবারের সেমিনারের প্রতিপাদ্য ও বিষয় ছিল শিক্ষা ও শিখনে রাসূল (সা.) এর অনুসৃত মূলনীতি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, তাফসিরবিদ ও কুরআন গবেষক এবং জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুহাম্মাদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আয-যুমারের ৯ নম্বর আয়াতের উদ্ধৃতি উল্লেখ করে শিক্ষা ও জ্ঞানের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









