অক্টোবর ২০২৬ মাসেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকছে। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই আগামী ১ অক্টোবর থেকে এসব জ্বালানি তেল বিক্রি হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
নির্দেশনায় বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্যও এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত দাম আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









