বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গ্রামীণফোনে ওয়্যারলেস ব্রডব্যান্ড ‘জিপিফাই’

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:২৭ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ১০:২৭ পিএম

গ্রামীণফোনে ওয়্যারলেস ব্রডব্যান্ড ‘জিপিফাই’

গ্রামীণফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ডের নতুন সেবা ‘জিপিফাই’।

বুধবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তি এ সেবা প্রসারে ‘ওয়াই-ফাই একটাই, সারা দেশে জিপিফাই’ নামে নতুন ক্যাম্পেইন শুরুর তথ্য দিয়েছে মোবাইল ফোন অপারেটরটি।

গ্রামীণফোনের দাবি, এটি প্রথাগত ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে কাজ করবে। ‘জিপিফাই’ এর ওয়্যারলেস সেটআপে তার টানা বা দেয়াল ফুটো করার ঝামেলা নেই। সারাদেশে বিনামূল্যে হোম ডেলিভারি এবং ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্বিঘ্নে সংযুক্ত হয়ে নির্ভরযোগ্য হোম ওয়াইফাই উপভোগ করতে পারবেন।

‘জিপিফাই’ একাধিক ডিভাইসে ব্যবহার করা সম্ভব। এছাড়া রয়েছে ‘বিল্ট-ইন ব্যাটারি’ ব্যাকআপ সমৃদ্ধ মডেল। বিদ্যুৎ বিভ্রাটের সময়ও এটি তিন ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করবে।

বিল পরিশোধের ও প্যাকেজ মূল্য বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারকারীরা ২০ থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন সুবিধাজনক মাসিক প্ল্যান বেছে নিতে পারবেন। ৮৫০ টাকা থেকে এই প্যাকেজ শুরু।

ব্যবহারকারীরা বিকাশের ‘পে বিল’, মাইজিপি এবং দেশব্যাপী রিটেইল পয়েন্টগুলোর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংযোগ নিলে ‘ফ্রি ডেডিকেটেড রিয়েল আইপি’ এবং ‘বায়োস্কোপ+’ -এর মাধ্যমে ১০টি পর্যন্ত ওটিটি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রসারিত হচ্ছে। মানুষের জীবনযাপন, কাজ এবং শেখার পদ্ধতিও দ্রুত পরিবর্তিত হচ্ছে। রিমোট ওয়ার্ক ও অনলাইন শিক্ষা থেকে শুরু করে ডিজিটাল বিনোদন এবং দৈনন্দিন ওয়াইফাই সংযোগ সবক্ষেত্রেই নির্ভরযোগ্য হোম ওয়াইফাইয়ের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি।

“জিপিফাই এর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো, একটি নির্ভরযোগ্য, সুবিধাজনক ও সহজলভ্য ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবা দেওয়ার মাধ্যমে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা।”

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.