রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে 'জুলুমের বিরুদ্ধে জুলাই' প্রদর্শনী অনুষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের নেতাদের হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আহত হয়েছে কয়েকজন।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতাসহ সাকা চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের শিকার নামক একটি ব্যানারটি সরাতে বলে। পরবর্তীতে কথা কাটাকাটির এক পর্যায়ে শাখা ছাত্রদলের সহ-সভাপতি নীরবসহ কয়েকজন শিবিরের এক কর্মীকে লাথি মারে। পরে গাছের ডাল ভেঙে ছাত্রদল ডাল,চেয়ার দিয়ে হামলা করে।
এ সময় শাকা শিবিরের নেতা মেহেদী হাসানকে স্টাম দিয়ে মারধর করা হয়পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সড়ক মাঠে অবস্থান নেয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং মূল ফটকের দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন এ সময় পাল্টাপাল্টি স্লোগান দিতে শুরু করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা কমেনি।
এ সময় বস্তায় করে ভাঙা ইট নিয়ে আসে শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা। এক পর্যায়ে মাসুদ রানা একটি ইট শিবির নেতাকর্মীদের উপরে ছুড়লে তারা পাল্টা ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রভঙ্গ হয়ে চলে যায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, যারা এই মারামারির পিছনে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে অতি শ্রীগই বিচার করব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









