জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের প্রথমে ক্যাম্পাসে, পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘‘দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। তারা পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন।’’
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
এরপর দুপুর ২টায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন। আর হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে ছাত্রশিবির নেতাকর্মীরা ধাওয়া করতে গেলে পাল্টা ধাওয়ায় শিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ছুটে যান। এ সময় দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। অনেকের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









