সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবন থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মী। পরে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে সংগঠনটি।
এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, ‘‘দীর্ঘদিন যারা অন্যায় অত্যাচার করেছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই— ফ্যাসিস্টের ঠিকানা বাংলাদেশের মাটিতে, এই ক্যাম্পাসে হবে না; হবে না; হবে না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









