চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের যাতয়াতের সুবিধার্থে এবং পরিবহন সংকট দূর করতে ৬টি অত্যাধুনিক বাস উপহার দিয়েছে মানবকল্যাণমূলক সংস্থা আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন। চুয়েট কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) প্রতি সংহতি জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান জেআর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন এই ৬ টি বাস চুয়েট ছাত্র-ছাত্রীদের জন্য উপহার দেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় দিবসে চুয়েটের গোল চত্বর বাস্কেটবল গ্রাউন্ডে আয়োাজিত এক অনুষ্ঠানে বাসগুলোর চাবি চুয়েট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিপিপি কর্মসূচীর প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি চুয়েটে যুক্ত হওয়া নতুন ৬ টি বাস শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে ভূমিকা রাখবে।
চুয়েটের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় পরিষদ ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জে আর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এএসপি) মাসুদ আলম, আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী আলহাজ্ব মোক্তার আহমেদ, আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান যোবায়ের উদ্দিন তানসি. রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এএসপি) মাসুদ আলম, জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









