শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ।
রবিবার (১৮ অক্টোবর) তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার কেন্দ্রীয় পূজামণ্ডপ, সদর উপজেলার বারঘরিয়ার ঐতিহ্যবাহী বাইশ পুতুল পূজামণ্ডপ এবং শিবগঞ্জ উপজেলার কানসাটের একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রতিমা ও পূজার আয়োজন ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিবতলার কেন্দ্রীয় পূজামণ্ডপে পৌঁছালে হিন্দু সম্প্রদায়ের নেতারা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে বরণ করে নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









