সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান মনির।
রবিবার (১৮ অক্টোবর) উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড় কুপট নদীর পাড় সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ, দক্ষিণ বড় কুপট শিব মিলন দুর্গামন্দির, নওয়াবেঁকী সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ ও আটুলিয়া আদু মণ্ডলবাড়ি পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি পূজার আয়োজন ও মণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, কেন্দ্রীয় যুবদলের মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক শাহজাহান রনি, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









