কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ডুবে সুমাইয়া আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার চরপুক্ষিয়া ৭৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী এবং একই গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সহপাঠীদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে সুমাইয়া। গোসলের একপর্যায়ে সে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সাথে থাকা সহপাঠীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে পানি থেকে উদ্ধার করেন। পরে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা মো. মানিক মিয়া বলেন, ‘‘সহপাঠীদের সাথে খেলতে গিয়েছিলো। কিছুক্ষণ পর কয়জনে জানায় সুরাইয়া পুকুরের পানিতে ডুবে গেছে। সেখান তাকে উদ্ধার করা হয়।’’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জানতে পেরেছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









