লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের আনন্দ বাজার (ঘুন্টি) এলাকায় গত ২৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
রবিবার (১৮ অক্টোবর) নিহত চার ব্যক্তির পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে এবং আর্থিক সহায়তার অংশ হিসেবে তিনি একটি করে গরু উপহার দেন।
অনুদান প্রদানকালে এমপি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘‘এই অপূরণীয় ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই কঠিন সময়ে পরিবারগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, সে উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।’’
ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় সহায়তা পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন’র সভাপতি ও জেলা সদস্য ফারুক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









