চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সহায়তা প্রদান করা হয়।
সম্প্রতি সূর্য সংগ্রাম সংসদ ও শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সমাজসেবক মোহাম্মদ হারুন অর রশীদ। শিক্ষক বিকাশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সূর্য সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক ধ্রুব ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশীদ বলেন, সমৃদ্ধ রাউজান গড়তে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে তার ব্যক্তিগত তহবিল ও মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য বস্ত্র, ঢেউটিন ও অর্থসহায়তা সূর্য সংগ্রাম পরিষদের নেতাদের হাতে তুলে দেওয়া হয়। পরে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূজা পরিষদের সদস্য অমর কৃষ্ণ দাস, সমাজসেবক আক্তার উদ্দিন খান ও সরোওয়ার কামাল আজাদ। এ ছাড়া পূজা উদ্যাপন পরিষদ, সূর্য সংগ্রাম সংসদের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









