ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান-এর মেয়াদ ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শেষ হওয়ায় তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয় নির্দেশ দিয়েছেন।
এছাড়া, এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুনরায় প্রক্টরের দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “অফিস আদেশ পেয়েছি, প্রশাসন আমার উপর আস্থা রেখে পুনরায় দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি, আশা রাখছি আমার উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব ইনশাআল্লাহ।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









