রাজধানীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘খবর পেয়ে আমাদের দুই ইউনিট সেখানে গিয়েছে। সেখানে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








