রাজধানীর পল্লবীতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সিরামিক্স রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ‘মিরপুর সুপার লিংক’ নামের বাসটি দুপুর থেকে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাতে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাসটি পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








