নাটোর সদর উপজেলায় ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমহাটি এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ নাশকতা করা হয়েছে।
সূত্রের দাবি, লকডাউন কর্মসূচি সফল করতে আমহাটি এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দেন নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলটির নেতাকর্মীরা ।
তবে, এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষয়-ক্ষতি হয়েছে কি না কিংবা ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানিয়েছেন, রেললাইনে আগুনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








