রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জুলাই সনদ নিয়ে ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১০:৩৫ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ১০:৩৫ পিএম

জুলাই সনদ নিয়ে ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ নিয়ে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রবিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আম বাগান, বটতলা, প্রশাসন ভবনসহ আশেপাশের এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, আহ্বায়ক সদস্য নূর উদ্দিন ও সাব্বিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

লিফলেটে বলা হয়, গণভোটের ‘খ’ নং প্রশ্নের “জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে” অংশ এবং “সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে” অংশ জুলাই সনদের ঐক্যমতের অংশ নয়। এই অংশের বিরুদ্ধে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সময় আপত্তি করেছিল যা জুলাই সনদে লিপিবদ্ধ আছে। 

বিএনপি সংসদের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব চায় এবং সংবিধান সংশোধনসহ কয়েকটি বিষয় উচ্চকক্ষে পাঠানো হবে না মর্মে দ্বিমত পোষণ করে। কারণ উচ্চকক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের নোট অংশ অনুসারে বিএনপি-র উক্ত আপত্তি প্রাধান্য পাবে। বিএনপি উক্ত অনুচ্ছেদের নোট অংশ অনুসারে অক্ষরে অক্ষরে মানতে অঙ্গীকারবদ্ধ।

লিফলেটে আরও বলা হয়, গণভোটের প্রশ্ন-গ এর “সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার” দেওয়ার অংশটি বিরোধী দল ইতোমধ্যেই লংঘন করেছে, যা জুলাই সনদের ২২ ও ২৩ নং অনুচ্ছেদের লংঘন। 

ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্ন্তবর্তীকালীন সরকারের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠিত হয়। এ সময় যে ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। সেখানে জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের লিখিত প্রস্তাব দাখিল করে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর। তবে, বিএনপি নোট অফ ডিসেন্স দিয়েছে এগুলো ব্যতীত বাকিগুলো বাস্তবায়ন করবে। তবে, বর্তমানে সরকারের বিরুদ্ধে একটি গ্রুপ বিরোধী দলের বট বাহিনী প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই।” 

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে এবং দেশের জনগণের ম্যান্ডেট নিয়েই তিনি সরকার গঠন করেছে। তিনি জুলাই সনদের প্রতিটি অক্ষরই বাস্তবায়ন করবেন। বট বাহিনীর অপপ্রচারের রোধে আমরা লিফলেটের মাধ্যমে সঠিক তথ্য শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছি।”

শি/ইবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.