সারা দেশের শীর্ষস্থানীয় পরিবেশকদের বিক্রয় সাফল্য ও ব্যবসায়িক অংশীদারিত্বের স্বীকৃতি দিতে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ আয়োজন করেছে আকিজ বশির কেবলস।
সম্প্রতি রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত সেরা পরিবেশকদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শীর্ষস্থানীয় পরিবেশকরা।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে পরিবেশকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি সারাদেশে আকিজ বশির কেবলসের কার্যক্রম ও বাজার সম্প্রসারণে তাদের ভূমিকার প্রশংসা করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন। তাদের সহযোগিতাই বাংলাদেশজুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।”
পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক বলেন, “আমাদের সম্মানিত পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ। এই পুরস্কার তাদের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ।”
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি। শক্তিশালী অংশীদারিত্ব, পণ্যের মান, গ্রাহকদের আস্থা এবং উদ্ভাবনই কোম্পানির প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।
অনুষ্ঠানে আকিজ বশির কেবলস তাদের পরিবেশক নেটওয়ার্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বমানের বৈদ্যুতিক কেবল সরবরাহের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









