রাজধানীর গুলশান-১ এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হন। পরে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
মিছিল চলাকালে আতঙ্ক ছড়াতে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় গুলশান থানা পুলিশ। পরে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









