রাজধানীর বনানীতে একটি ২৬ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগে।
প্রতক্ষ্যদর্শী বিপুল বলেন, ‘‘আহমেদ টাওয়ারের ২৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। বিল্ডিংয়ের ফায়ার এলার্ম বেজে উঠলে লোকজন আতঙ্কে রাস্তা নেমে আসে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’’
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার দৈনিক এদিনকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “বিকেল ৫টা ৩৬ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।”
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









